Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 19, 2024

সফল হতে ‘মনের জোর’ বা ‘মানসিক শক্তি’ বৃদ্ধির উপায়



আমরা প্রত্যেকেই চাই সফল হতে কিন্তু চাইলেই তো আর সফল হওয়া যায় না। সফল হতে সবার আগে যা প্রয়োজন তা হলো মানসিকভাবে শক্ত হওয়া। নশ্বর এ পৃথিবীতে পরিস্থিতি সব সময় আমাদের অনুকূল হবে তা কিন্তু ঠিক না। পরিস্থিতি আমাদের প্রতিকূলেও যেতে পারে, প্রতিটা মুহূর্ত অবশ্যই এটা আমাদের মাথায় রাখা দরকার। যেকোনো নতুন কাজ করার পূর্বেই এ বিষয়গুলির প্রতি গভীর মনোযোগ দেয়া উচিত। তবে মানসিকভাবে শক্ত হতে সবার আগে প্রয়োজন নিজের মনকে প্রস্তুত কর । আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা মনের জোড় না বাড়িয়ে নিজের ভাগ্যকেই দোষারোপ করতে থাকেন। ভাগ্যকে দোষারোপ না করে চেষ্টা করুন নিজের মনের জোড় বাড়াতে । দেখতে পারবেন কীভাবে নিজের মনের জোর বাড়িয়ে সফলতাকে আপনার সঙ্গী করা যায়।


১. নিজের প্রতি দুঃখিত না হওয়া-
দুঃখ কষ্ট মানুষের জীবনের নিত্য সঙ্গী। কোন বিষয়ে দুঃখ বা কষ্ট পেলে আমরা এতটাই ভেঙে পড়ি যে আমাদের উঠে দাঁড়াবার সামর্থ্য টুক থাকেনা। নিজের প্রতি কখনোই এমন ভাবে দুঃখিত বোধ করবেন না বা ভেঙে পড়বেন না । হাজারো কষ্ট পেলেও নিজেকে আহারে বলা থেকে বিরত থাকুন। দুঃখ কে সাময়িক মনে করে সামনের দিকে এগুতে থাকুন। কষ্ট পেয়েছি আমার সব শেষ এসব করে আপনার মূল্যবান সময় নষ্ট হবে। সত্যিকার অর্থে কোনো লাভই না। যেখানে বাধা পেয়েছেন সেখান থেকে উঠে দাঁড়াতে হবে ।

২. লক্ষ্যে স্থির থাকা
লক্ষ্যে অটুটু থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে কেউ বা কোনো বিষয় যাতে আপনাকে লক্ষ্যভ্রষ্ট করতে না পারে। নিজের ভালো মন্দ অনেক সময় আমরা বুঝতে পারিনা। একবার এক বিষয়ে লক্ষ্য স্থির করে পরে আবার পরিবর্তন করে ফেলি অথবা বেমালুম ভুলে যাই। তাই লক্ষ্য স্থির করার সময় যেমন ভেবে চিন্তে তা স্থির করতে হবে তেমনি সেখান থেকে এক চুল পরিমান সরে যেতে হলেও বার বার ভাবতে হবে। কেউ যদি আপনার পাশে না দাঁড়ায় তাহলেও ভয় না পেয়ে নিজেই নিজের পাশে দাঁড়াতে হবে। কেউ পাশে না থাকলে সফলতা পাবার পর কাউকে কৃতজ্ঞতা জানাতে হবে না।


৩. পরিবর্তনকে মেনে নেয়া -
পরিবর্তন কে ভয় পেলে চলবেনা সানন্দে মেনে নিতে শিখতে হবে। রোজকার জীবনে পরিবর্তন ঘটা একটি স্বাভাবিক পক্রিয়া। আপনার জীবনেও ঘটবে তাই নিয়ে বিন্দু মাত্র ভয় পাবেন না। পরিবর্তন মানব জীবনে এক একটা চ্যালেঞ্জ। সাহস নিয়ে মেধা দিয়ে এর মোকাবেলা করতে হবে। ভয় না পেয়ে আমাদের প্রত্যেকের উচিত পরিবর্তনকে নিজের করে সানন্দে গ্রহণ করা।

৪. নিজের পছন্দের কাজ বেছে নেয়া -
সমাজে আমরা যারা বাস করি আমাদের সবার আলাদা আলাদা পছন্দের বিষয় আছে। একই কাজ কারো কাছে খুব পছন্দনীয় আবার কারো কাছে চরম বিরক্তিকর। এমন কোনো কাজ যা আপনার নিকট অপছন্দনীয় তা করতে গেলে ফলাফল ভালো আসেনা। তাই এমন কোনো কাজ নির্বাচন করতে হবে যা করতে সাচ্ছন্দ বোধ হয়। মন থেকে যে কাজ করা হয় সেই কাজে শতভাগ সফলতা অর্জন সম্ভব। তাই আমাদের উচিত হবে নিজের পছন্দের কাজ খুঁজে বের করে কাজে মনোযোগ দেয়া এবং অপছন্দনীয় কাজ কে বিদায় দেয়া।

৫. সমালোচনা সহ্য করা-
সফল হতে গেলে সমালোচনা সহ্য করার এই মহৎ গুনটি আপনার থাকতেই হবে। পিছু লোকে কে কী বলল তাতে কিছু যায় আসে না। সমালোচনার জবাব কাজের মাধ্যমে দিতে হবে। আশপাশে সমালোচনাকারীর সংখ্যা কম নেই। এরা নিজেরা যেমন ভাবে তেমনি করে মানুষের সমালোচনা করে। এদের থেকে দূরে থাকা মানে দ্রুতই সফলতার পথে এগিয়ে যাওয়া।

৬. ভাগ্যের উপর দোষ দেয়া -
কারণে অকারণে আমরা ভাগ্যকে দোষ দেয়। ভাগ্যকে দোষ দেয়া নিছক একটি অজুহাত মাত্র। অতীতে কোথায় কি করতে পারিনি তা নিয়ে আফছোস করা মানে অদূর নিকটে উজ্জ্বল ভবিষ্যত কে পায়ে ঠেলে দূরে ফেলার মত। ভবিষ্যতের জীবন কিভাবে সাজাবো সেটা নিয়ে বেশি ভাবনা না করে এবং ভাগ্যে যা আছে তাই হবে এমন চিন্তা না করে গুছানো কাজের মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে হবে।

৭. ভুল থেকে শিক্ষা নেয়া -
মানুষ মাত্রই ভুল হবে। তবে ভুলের একটা মাত্রা রয়েছে কিছু ভুল রয়েছে যা অসাবধানতার কারণে মাত্র একবার হলেই জীবনটা শেষ। ভুল থেকে আমাদের শিকা নিতে হবে। একবার একটি ভুল হলে পরবর্তীতে যেন সেই ভুল পুনরায় না হয় সেই চেষ্টা করতে হবে। একই ভুল বার বার ঘটলে তার মাশুল দেয়াটা প্রায়ই কষ্টকর। তাই ভালোভাবে বুঝে শুনে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোনোভাবেই পনুরায় একই ভুল করা যাবেনা।

৮. অন্যের ভালোতে ঈর্ষা না করা
অনেক সময়ই এমন ঘটে যে ভালো ভাবে কাজটি শেষ করার পরেও সন্তোষজনক ফলাফল অর্জন হয়না। অথচ অনেককেই দেখা যাই যারা অল্প পরিশ্রমেই ভালো সাফল্য পেয়ে যায়। এমন অবস্থাতেও আমাদের কারো প্রতি ঈর্ষান্বিত হওয়া চলবেনা। মনে সাহস রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে।

৯. বার বার চেষ্টা করা -
সফলতা কখনো হটাৎ করেই বা এমনি এমনি আসে না। একবারে সফল হতে না পারলে হতাশ বা ভেঙে পড়া যাবেনা। প্রথমবার চেষ্টা করে ব্যর্থ হলে ভুলগুলি শুধরে পুনরায় চেষ্টা করতে হবে। এ রকম সফল না হওয়া পর্যন্ত চেষ্টা করেই যেতে হবে। পৃথিবীতে এমন অনেক নজির রয়েছে যে ১০০ এর অধিক বার চেষ্টা করে মানুষ সফল হয়েছে।

১০. অহংকার থেকে বিরত থাকা -
অহংকার ধ্বংসের মূল। ইসলামেও অহংকার একেবারে অপছন্দনীয়। অহংকার করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোন কাজ করার পর নিজেকে জাহির করার প্রবণতা কম-বেশি আমাদের সকলের মাঝেই বিদ্যমান। এর থেকে বের হয়ে আসতে হবে তা না হলে কুৎসিত মানসিকতার তৈরী হয়।



No comments:

Post a Comment

Post Top Ad