Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, March 23, 2024

উচ্চ রক্তচাপ , কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার উপায়


আজকাল উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, এবং ডায়াবেটিস এই তিন সমস্যা আমাদের শরীরে প্রভাবশালী হয়ে ওঠছে। অনেকেই আমরা এ নিয়ে চরম দুশ্চিন্তায় পরে যাই। এ থেকে নিয়ন্ত্রণের জন্য উপায় খুঁজতে থাকি। আজকে আমরা এখানে প্রধান প্রধান কিছু উপায় নিয়ে আলোচনা করবো :

১. পুষ্টিকর খাবার: মানবদেহে বেশির ভাগ সমস্যা দেখা দেয় খাবারের বিষয়ে অসচেতন হলে। আমাদের উচিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এবং যে সব খাবার মানবদেহে ক্ষতিকর তা বর্জন করা। স্বাস্থকর খাবার যেমন প্রোটিন, ফল, শাক -সবজি, আমিষ , পরিমান মতো খাওয়া ।

২. নিয়মিত ব্যায়াম: উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, এবং ডায়াবেটিসে এই তিন প্রভাবশালী সমস্যা দূরীকরণে নিয়মিত ব্যায়াম ছাড়া কোনো বিকল্প নেই। নিয়ম করে নির্দিষ্ট পরিমান হাঁটা , জগিং, সাইকেলিং, যোগ ইত্যাদি ব্যায়াম করা শরীরের ওজন কমিয়ে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, এবং ডায়াবেটিসে নিয়ন্ত্রণে কার্যকর ভুমিকা রাখে।

৩. নিয়মিত চেক-আপ: অনেক সময় এমন হয় আমরা নিজেরা নিজেরা বেশি বুঝে ফেলি। আসলে আমাদের শরীর এর রোগ-বালাই সম্পর্কে ভালোকরে না জেনেই মনগড়া নিজেরা চিকিৎসা শুরু করে দেয় এর ফলে হিতে বিপরীত ঘটতে পারে। তাই ,মনে রাখবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তার আমাদের শরীরের অবস্থার উপর ভিত্তি করে প্রয়োজনীয় পরিবর্তন ও চিকিৎসা প্রদান করতে পারেন। তাই নিয়মিত চেকআপে যাওয়া আমাদের অত্যাবশ্যক।

৪. সঠিকভাবে ঔষধ এর ব্যবহার : ডাক্তারের নির্দেশনা অনুযায়ী আমাদের উচিত ঔষধ সেবন করা। অনেক সময় আমরা এমন করি থাকি যে , একটু ভালো ফলাফল পেলে ডাক্তারের নির্দেশনা ছাড়াই ওষুধ সেবন বন্ধ করে দেই। অথবা একই সময়ে অনেক ধরণের চিকিৎসা গ্রহণ করে থাকি যা আমাদের চরম ক্ষতি করে। তাই বিশেষজ্ঞের নির্দেশ মেনে আমাদের নিয়মিত সঠিক ভাবে ঔষধ ব্যবহার করতে হবে।

৫. নিয়মিত হাঁটা: ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত হাঁটুন।

৬. নিয়মিত রসুন খান : কাচা রসুন উচ্চরক্তচাপ কমায় এবং কোলেস্টরেল আর বাড়তে পারে না।

৭. শাক-সবজি : বিশেষ করে ডায়বেটিস নিয়ন্ত্রণে শাক-সবজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পালং শাক , কুমড়া ,ঢেঁড়শ , টমেটো এবং বাঁধাকপি এসব সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহজ হয়।

No comments:

Post a Comment

Post Top Ad